প্রজাতন্ত্র দিবসের ভোরে কলকাতায় বিধ্বংসী আগুন, নিখোঁজ বেশ কয়েকজন! – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রজাতন্ত্র দিবসের ভোরে কলকাতার আনন্দপুর এলাকায় একটি নামী ফুড ডেলিভারি সংস্থার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দাউ দাউ করে জ্বলতে থাকা গুদামটি মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভেতরে ৩-৪ জন কর্মী আটকে থাকার প্রবল আশঙ্কায় উদ্ধারকাজ চলছে।
ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন কয়েক ঘণ্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গুদামের টিনের শেডটি ধসে পড়েছে। এখনও ধ্বংসস্তূপ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং পকেট ফায়ার নেভানোর কাজ অব্যাহত রয়েছে।

