প্রজাতন্ত্র দিবসে আমিষ নিষিদ্ধ করাপুটে, তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
ওড়িশার করাপুট জেলায় ২৬ জানুয়ারি মাছ, মাংস ও ডিম বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলাশাসক মনোজ সত্যবান মহাজন। জাতীয় দিবসে ‘একতা’ বজায় রাখতে এই প্রশাসনিক নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রশাসনের এই সিদ্ধান্তে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিধায়ক রামচন্দ্র কাড়ম ও আইনজীবীরা একে সাংবিধানিক অধিকার এবং ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী বলে দাবি করেছেন। ছোট ব্যবসায়ীরাও বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

