লেটেস্ট নিউজ

প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় কমিশনের বার্তা: সফল ভারত মানেই সুরক্ষিত বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসু Ursula ফন ডার লেয়েন জানান, একটি সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল ও নিরাপদ করে তোলে। এই ঐতিহাসিক দিনে উপস্থিত থাকাকে তিনি পরম সম্মান হিসেবে উল্লেখ করেন। এক্স-এ (টুইটার) দেওয়া বার্তায় তিনি ভারতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে বহু প্রতীক্ষিত ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তির ফলে ইউরোপীয় গাড়ির ওপর আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমতে পারে। এতে দুই অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষের বিশাল এক বাজার তৈরির পথ প্রশস্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *