লেটেস্ট নিউজ

প্রজাতন্ত্র দিবসে ওড়িশার জেলায় আমিষ নিষিদ্ধ: তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

ওড়িশার কোরাপুট জেলায় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মাছ, মাংস ও ডিমসহ সব ধরনের আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করেছে প্রশাসন। জেলা শাসক মনোজ সত্যবান মহাজন এক বিশেষ চিঠিতে এই নির্দেশ জারি করেছেন। প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জাতীয় উৎসবে এমন বিধিনিষেধকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ বলে দাবি করছেন সমালোচকরা। জেলাজুড়ে বিতর্ক তৈরি হলেও প্রশাসন একে ‘সাত্ত্বিক’ উদযাপনের অংশ হিসেবে দেখছে। আদিবাসী প্রধান এই এলাকায় এমন নিষেধাজ্ঞা ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি আইনি ও রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *