লেটেস্ট নিউজ

প্রজাতন্ত্র দিবসে ‘জিন্নাহ জিন্দাবাদ’ স্লোগান, গ্রেফতার স্কুল শিক্ষক – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের সুপৌলে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে চরম উত্তেজনা। পড়ুয়াদের দিয়ে ‘জিন্নাহ অমর রহে’ স্লোগান দেওয়ানোর অভিযোগে গ্রেফতার হলেন মনসুর আলম নামে এক সরকারি স্কুল শিক্ষক।

অভিযোগ, অভুয়ার হাইস্কুলে তেরঙা উত্তোলনের পর ওই শিক্ষক পাকিস্তানপন্থী স্লোগান তোলেন এবং পড়ুয়াদেরও তা বলতে বাধ্য করেন। শুধু তাই নয়, উপস্থিত সকলের সামনে তিনি দাবি করেন যে ‘পাকিস্তান হল জন্নত’। এই ঘটনায় স্কুল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। ঘটনার নেপথ্যে কোনো বড়সড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *