প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বনশালির ‘সিনেমা ট্যাবলো’, তৈরি হবে ইতিহাস – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নয়া অধ্যায় যুক্ত হতে চলেছে। আগামী ৭৬তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে দেখা যাবে ভারতীয় সিনেমাকে উৎসর্গ করা একটি বিশেষ ট্যাবলো। এই বর্ণাঢ্য কুচকাওয়াজের নেতৃত্ব দেবেন প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এই অনন্য ট্যাবলো নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারজয়ী এই পরিচালককে। দেশের চলচ্চিত্র সংস্কৃতির ঐতিহ্য ও গৌরবকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

