প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে রণসজ্জা: নজরে ‘বিকশিত ভারত’ – এবেলা
এবেলা ডেস্কঃ
জমকালো আয়োজনে দেশজুড়ে পালিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হওয়া এই কুচকাওয়াজে ভারতের সামরিক সক্ষমতা ও ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ ফুটিয়ে তোলা হয়।
এবারের প্যারেডে প্রথমবার ইইউ বাহিনীর অংশগ্রহণ এবং ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক ড্রোন, মিসাইল ও রোবোটিক ডগের প্রদর্শনী ছিল মূল আকর্ষণ। নৌ ও বায়ুসেনার অভাবনীয় রণকৌশলের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বর্ণাঢ্য ট্যাবলোর মাধ্যমে ‘বিকশিত ভারত’ নির্মাণের সংকল্প তুলে ধরা হয়।

