প্রজাতন্ত্র দিবসে মেট্রো বিভ্রাট: কমছে ট্রেনের সংখ্যা – এবেলা
এবেলা ডেস্কঃ
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটিতে মহানগরে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্লু লাইনে ২৭২টির বদলে ১৮২টি এবং ইয়েলো লাইনে ৯২টি মেট্রো চলবে। যদিও গ্রিন, পার্পল ও অরেঞ্জ লাইনের পরিষেবায় কোনো পরিবর্তনের কথা জানানো হয়নি।
বইমেলা ও সরকারি ছুটির কারণে সোমবার ভিড় বাড়ার সম্ভাবনা থাকলেও ট্রেনের সংখ্যা কমায় ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা। তবে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে বড় কোনো পরিবর্তন করা হয়নি। যাতায়াতের আগে যাত্রীদের এই সংশোধিত সময়সূচি মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

