লেটেস্ট নিউজ

প্রজাতন্ত্র দিবসে মোদীর রাজকীয় সাজ: নজর কাড়ল নজরকাড়া পাগড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিনের ঐতিহ্য মেনে তিনি কর্তব্যপথে উপস্থিত হন সম্পূর্ণ দেশীয় পোশাকে। নীল রঙের কুর্তা ও হালকা নীল জ্যাকেটের সঙ্গে চুড়িদার ট্রাউজার্সে ফুটে ওঠে ভারতীয় সংস্কৃতির শাশ্বত রূপ।

বিশেষভাবে নজর কেড়েছে প্রধানমন্ত্রীর লালচে রঙের বাহারি পাগড়ি। রাজস্থানী ও গুজরাটি ঘরানার মিশেলে তৈরি এই পাগড়িতে ছিল সোনালি কাজের সূক্ষ্ম কারুকার্য ও সবুজের ছোঁয়া। আভিজাত্য ও ঐতিহ্যের এমন মেলবন্ধনে মোদীর এই বিশেষ ‘লুক’ আবারও দেশবাসীর প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *