লেটেস্ট নিউজ

প্রজাতন্ত্র দিবস ২০২৬: আকাশে রাফায়েলের গর্জন, দেখল বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে উদযাপিত হলো এক বর্ণাঢ্য কুচকাওয়াজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পতাকা উত্তোলন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এবারের থিম ছিল ‘বন্দে মাতরমের ১৫০ বছর’। যেখানে ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ভারতের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিমান বাহিনীর ফ্লাইপাস্ট, যেখানে ছয়টি রাফায়েল যুদ্ধবিমান ঘণ্টায় ৯০০ কিলোমিটার গতিতে আকাশে শক্তি প্রদর্শন করে। প্রথমবারের মতো দেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং মহিলা অগ্নিবীরদের অংশগ্রহণ ভারতের ‘আত্মনির্ভর’ প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন অধ্যায় তুলে ধরে। ২৯টি বিমান ও ১৭টি রাজ্যের ট্যাবলোর এই প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *