প্রজাতন্ত্র দিবস ২০২৬: দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রিয়জনদের পাঠান এই ১৫টি ট্রেন্ডিং শুভেচ্ছাবার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ ২৬ জানুয়ারি, ২০২৬। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এবারের বিশেষ থিম ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি। নয়াদিল্লিতে কুচকাওয়াজ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পাশাপাশি এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ইউরোপীয় ইউনিয়নের বিশেষ অতিথিরা।
এই বিশেষ দিনে আপনার পরিবার ও বন্ধুদের পাঠানোর জন্য সেরা ১৫টি বার্তা নিচে দেওয়া হলো:
১. ভারতের গণতন্ত্র হয়ে উঠুক আরও শক্তিশালী। মা তোমায় সেলাম।
২. আমাদের জাতীয় পতাকার সম্মান সবার আগে। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল।
৩. এই দেশ অমর শহিদদের। তাঁদের শ্রদ্ধা জানানো আমাদের সকলের কর্তব্য। শুভ প্রজাতন্ত্র দিবস।
৪. ভারত আমার ভারতবর্ষ, এই দেশই আমাদের সব। দেশের মাটিকে শত কোটি প্রণাম।
৫. এই দেশই আমাদের পরিচয় দিয়েছে। মা তোমাকে সেলাম। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
৬. মাতৃভূমি, তোমার চরণে প্রণাম। প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৭. সারা বিশ্বে আমাদের দেশের মতো মহান দেশ নেই। আমরাই শ্রেষ্ঠ। শুভ প্রজাতন্ত্র দিবস।
৮. আজ গণতন্ত্রের উৎসব। এই আনন্দ উদযাপনে আপনিও শামিল হন।
৯. আজ শপথ নিন, ভারতকে আমরা সব দিক থেকে আরও শক্তিশালী করে তুলব।
১০. অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এগিয়ে চলুক ভারত মাতা। শুভ প্রজাতন্ত্র দিবস।
১১. দেশের মাটির ঋণ শোধ করা আসাম্ভব। প্রণাম ভারত মা। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
১২. ভারতের গণতন্ত্রের তুলনা পৃথিবীতে বিরল। দিনটি আপনার ভালো কাটুক।
১৩. আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। শুভ হোক আপনার প্রজাতন্ত্র দিবস।
১৪. আমৃত্যু তোমার সেবা করার অঙ্গীকার করি ভারত মা। শুভ প্রজাতন্ত্র দিবস।
১৫. এই পুণ্য মাটিতে জন্ম নিয়ে আমি গর্বিত। ভারত মায়ের পায়ে বিনম্র প্রণাম।

