প্রতারণা করে লক্ষ ডলার হাতিয়ে শ্রীঘরে, আবুধাবি আদালতের কড়া নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
আবুধাবিতে বিনিয়োগের নামে প্রতারণা করে এক ব্যক্তির থেকে ১ লক্ষ মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার দায়ে অভিযুক্তকে ওই অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিনিয়োগের টোপ দিয়ে বিপুল টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে।
আদালত নির্দেশ দিয়েছে যে, বিবাদীকে হয় ১ লক্ষ ডলার অথবা সমপরিমাণ দিরহাম ফেরত দিতে হবে। এছাড়া ভুক্তভোগীর আর্থিক ও মানসিক ক্ষতির ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ৫০ হাজার দিরহাম প্রদানেরও আদেশ দেওয়া হয়েছে।

