লেটেস্ট নিউজ

প্রতিদিন সকালে খালি পেটে এক কয়া রসুন খেলেই ম্যাজিকের মতো দূরে থাকবে এই ৮টি রোগ, জেনে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

রন্ধনশালায় খাবারের স্বাদ বাড়াতে রসুনের জুড়ি মেলা ভার হলেও এর ঔষধি গুণাগুণ অপরিসীম। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, প্রতিদিন সকালে খালি পেটে রসুনের এক কোয়া সেবন করা শরীরের জন্য অমৃতের সমান। এটি একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর। এছাড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখা এবং ধমনীর নমনীয়তা ধরে রাখতে রসুন বিশেষ ভূমিকা পালন করে।

নিয়মিত রসুন সেবন হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পাকস্থলী থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়, যার ফলে ক্ষিদে বৃদ্ধি পায় ও মানসিক চাপ কমে। শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন হাঁজল, নিউমোনিয়া ও পুরনো সর্দি-কাশি থেকে মুক্তি পেতেও এটি বেশ সহায়ক। এমনকি দাঁতের যন্ত্রণায় রসুনের কোয়া পিষে লাগালে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণের কারণে দ্রুত উপশম পাওয়া যায়। সুস্থ ও তারুণ্যদীপ্ত শরীর বজায় রাখতে রসুনের এই ঘরোয়া টোটকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *