লেটেস্ট নিউজ

প্রতিবাদ করায় সেচের জল বন্ধ! মালদহে আইনজীবী পরিবার বিপাকে – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরাতন মালদহের ভাবুক এলাকায় সরকারি খাস জমি জবরদখলের প্রতিবাদ করায় এক শিক্ষানবিশ আইনজীবী ও তাঁর পরিবারকে সামাজিক হেনস্থার অভিযোগ উঠেছে। ভূমি দপ্তরে অভিযোগ জানিয়ে অবৈধ নির্মাণ বন্ধ করায় স্থানীয় একদল মাফিয়া ক্ষিপ্ত হয়ে ওই পরিবারের চার বিঘা আলু চাষের জমির সেচের জল বন্ধ করে দিয়েছে।

ভুক্তভোগী আইনজীবী হেমা সরকার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও ১৪ দিনেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *