লেটেস্ট নিউজ

প্রতীক উর রহমানের দলবদল নিয়ে জল্পনা, মুখ খুললেন স্ত্রী শিরিন সুলতানা

সিপিএম ছেড়ে প্রতীক উর রহমানের তৃণমূলে যোগদানের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুঞ্জন উঠেছে যে, স্বামীর এই রাজনৈতিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তাঁর স্ত্রী তথা রাজনৈতিক সতীর্থ শিরিন সুলতানা ঘর ছেড়েছেন। ছাত্রজীবন থেকে একসঙ্গে বামপন্থী রাজনীতি করা এই দম্পতির সম্পর্কে ফাটল ধরেছে বলে দাবি করছেন নেটিজেনদের একাংশ।

সম্প্রতি ডায়মন্ড হারবারের এই তরুণ নেতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন। এরপরই বামপন্থী মহলে তাঁকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হয়, আদর্শগত পার্থক্যের কারণে শিরিন সুলতানা বর্তমানে তাঁর বাপের বাড়িতে অবস্থান করছেন এবং তাঁদের দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে।

তবে এই সমস্ত দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রটনা বলে উড়িয়ে দিয়েছেন শিরিন সুলতানা। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শিরিনের মতে, যারা এই ধরণের অপপ্রচার চালাচ্ছে তারা তাঁদের শুভাকাঙ্ক্ষী নয়। রাজনৈতিক পরিবর্তনের আঁচ যাতে পারিবারিক জীবনে না পড়ে, সেই বার্তাই দিয়েছেন এই দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *