লেটেস্ট নিউজ

প্রথম ‘বিলিয়ন ডলার’ ক্লাব হচ্ছে রাজস্থান! আরসিবি কি আরও দামী? – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের দুনিয়ায় নতুন ইতিহাস গড়তে চলেছে রাজস্থান রয়্যালস। প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ১ বিলিয়ন ডলার বা প্রায় ৯,২০০ কোটি টাকার বাজারমূল্য ছুঁতে যাচ্ছে জয়পুরের এই দল। ব্ল্যাকস্টোন ও কার্লাইল গ্রুপের মতো বিশ্বখ্যাত বিনিয়োগকারীরা রাজস্থানের মালিকানা কিনতে ১.৩ বিলিয়ন ডলার পর্যন্ত দর হাঁকিয়েছেন, যা লখনউ সুপার জায়ান্টসের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

রাজস্থানের এই আকাশচুম্বী দর দেখে নড়েচড়ে বসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। আরসিবির বর্তমান মালিক ডিয়াজিও বাজার যাচাই শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে, বিরাট কোহলিদের দলের ব্র্যান্ড ভ্যালু ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। মাঠের লড়াই ছাপিয়ে আইপিএল এখন বিশ্ব অর্থনীতিতে এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *