লেটেস্ট নিউজ

প্রথম যাত্রাতেই বন্দে ভারত স্লিপারে নষ্ট খাবার সরবরাহ রেলের, নজিরবিহীন গাফিলতিতে ক্ষুব্ধ যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

কামাখ্যা থেকে হাওড়াগামী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের প্রথম বাণিজ্যিক সফরেই খাবারের মান নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। যাত্রীদের অভিযোগ, পরিবেশন করা ভাত ও তরকারি অত্যন্ত নিম্নমানের ছিল এবং ডাল থেকে টক গন্ধ বেরোচ্ছিল। নির্দিষ্ট সময়ের অনেক পরে, রাত প্রায় ১২টা নাগাদ নৈশাহার পাওয়ায় এবং আমিষ খাবারের বিকল্প না থাকায় ট্রেনের ভেতরেই রেল কর্মীদের সঙ্গে পর্যটকদের তুমুল বচসা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরপিএফ মোতায়েন করতে হয় এবং ক্ষুব্ধ যাত্রীরা নষ্ট খাবার ট্রেনের মেঝেতেই ফেলে দিয়ে প্রতিবাদ জানান।

এই ঘটনার প্রেক্ষিতে আইআরসিটিসি রেল বোর্ডের কাছে জমা দেওয়া রিপোর্টে খাবার নষ্ট হওয়ার বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, একটি নামী ব্র্যান্ডের থেকে নেওয়া ডালে সমস্যা থাকায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা মেনু থেকে বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়। ট্র্যাডিশনাল মেনুর নামে অপেশাদারিত্ব এবং জোরপূর্বক নিরামিষ খাবার চাপিয়ে দেওয়ার অভিযোগে বর্তমানে সরগরম রেল পরিষেবা নিয়ে জনমানসের আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *