লেটেস্ট নিউজ

প্রধানমন্ত্রীকে নালিশ: আদালতের তোপে বিশ্বভারতী! – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় পরিবেশ আদালতের কড়া নির্দেশ উপেক্ষা করার অভিযোগে উত্তাল শান্তিনিকেতন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গাফিলতির জেরে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। দীর্ঘদিন ধরে আদালতের ভর্ৎসনা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

পরিবেশকর্মীর দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিকাঠামো না থাকায় পরিবেশের চরম ক্ষতি হচ্ছে। নিয়ম লঙ্ঘনের দায়ে আদালত বারবার তিরস্কার করলেও মেলেনি কোনো ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’। জেলা প্রশাসনের হস্তক্ষেপের বদলে বিশ্বভারতীর নিজস্ব ব্যবস্থার দাবিতেই এখন প্রধানমন্ত্রীর দ্বারস্থ মামলার আবেদনকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *