লেটেস্ট নিউজ

প্রধানমন্ত্রীসহ একাধিক ভিভিআইপি-কে প্রাণনাশের হুমকি, দিল্লিতে হাই অ্যালার্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করসহ দেশের একাধিক শীর্ষ নেতৃত্বকে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু এবং বিধানসভার স্পিকার বিজেন্দর গুপ্তার নামও রয়েছে। উস্কানিমূলক ভাষায় লেখা এই মেইলটি পাওয়ার পর রাজধানী জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

হুমকি মেইলে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, দিল্লি বিধানসভা ভবন এবং নিকটবর্তী মেট্রো স্টেশনগুলিকেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সকাল ৭টা ২৮ মিনিটে বিধানসভার অফিশিয়াল আইডিতে এই বার্তাটি আসে। এরপরই তড়িঘড়ি তল্লাশিতে নামে পুলিশ ও বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বর্তমানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মেইলটিতে একটি নির্দিষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি বর্তমানে ইমেলের উৎস বা আইপি অ্যাড্রেস শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। বারবার এই ধরনের হুমকি আসায় দিল্লি পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তায় বিশেষ জোর দিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *