লেটেস্ট নিউজ

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এখন ‘পথশ্রী’? নাম বদল ঘিরে রণক্ষেত্র পূর্ব বর্ধমান! – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের গলসিতে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার অভিযোগে তুলকালাম কাণ্ড বেধেছে। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PMGSY) টাকায় নির্মিত রাস্তার কাজকে রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্প হিসেবে চালানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা গলসি ২ নম্বর ব্লকের খানো পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ বন্ধ করে দেন।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রের অর্থায়নে হওয়া ১৪ কিমি রাস্তার ব্যানার ঢেকে দিয়ে কৌশলে রাজ্যের প্রকল্পের নাম ব্যবহার করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে বড়সড় দুর্নীতির ইঙ্গিত দিয়ে বিডিও ও পঞ্চায়েত প্রধানের দিকে আঙুল তুলেছে পদ্ম শিবির। অন্যদিকে, জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *