প্রয়াত পরিবেশবিদ ও বিজ্ঞানী মাধব গ্যাডগিল – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রখ্যাত পরিবেশবিজ্ঞানী ও গবেষক মাধব গ্যাডগিল আর নেই। বুধবার মহারাষ্ট্রের পুনেতে ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভারতের বাস্তুসংস্থান ও পরিবেশ রক্ষায় মাধব গ্যাডগিলের অবদান অবিস্মরণীয়। বিশেষ করে পশ্চিমঘাট পর্বতমালা সংরক্ষণে তাঁর তৈরি করা ‘গ্যাডগিল কমিশন’ (Gadgil Commission) রিপোর্ট পরিবেশ আন্দোলনের ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত হয়। তাঁর প্রয়াণে দেশের বিজ্ঞান ও পরিবেশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

