লেটেস্ট নিউজ

প্রশান্ত মহাসাগরের তলদেশে মিলল রহস্যময় কালো ডিম যা দেখে বিজ্ঞানীদের পিলে চমকে যাওয়ার দশা – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রশান্ত মহাসাগরের ৬,২০০ মিটার গভীরে জাজল বিজ্ঞানীরা এক অভাবনীয় রহস্যের সন্ধান পেয়েছেন। টোকিও ও হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রোবোটিক ক্যামেরার সাহায্যে সমুদ্রতলের পাথরে আটকে থাকা ৩ মিলিমিটার আকৃতির অদ্ভুত কিছু কালো গোলক খুঁজে পান। দেখতে অনেকটা হলিউড সিনেমার ভিনগ্রহী প্রাণীর ডিমের মতো এই বস্তুগুলো বিজ্ঞানমহলে শোরগোল ফেলে দিয়েছে।

গবেষক দল একটি রোবোটিক বাহুর সাহায্যে রহস্যময় গোলকটি ভাঙতেই ভেতর থেকে দুধের মতো সাদা তরল বেরিয়ে আসে এবং তার সঙ্গে দেখা যায় ক্ষুদ্রাকার কিছু বিচিত্র জীব। ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে এগুলো আসলে কোনো সাধারণ ডিম নয় বরং এক বিশেষ প্রজাতির ‘ফ্ল্যাটওয়ার্ম’ বা চ্যাপ্টা কৃমির সুরক্ষিত বাসা।

বিজ্ঞানীরা জানিয়েছেন এটি ‘প্লাটিহেলমিন্থেস’ পর্বের একেবারেই নতুন এক প্রজাতি। সমুদ্রের অতল গভীরে প্রচণ্ড জলর চাপ এবং প্রতিকূল রাসায়নিক পরিবেশ থেকে নিজেদের ভ্রুণকে রক্ষা করতে এই প্রাণীরা এমন মজবুত কালো গোলক তৈরি করে। হাজার বছর আগে উপকূলীয় এলাকায় বাস করা এই প্রাণীরা কীভাবে সমুদ্রের অতল গহ্বরে নিজেদের মানিয়ে নিল এবং সেখানে বংশবিস্তার শুরু করল তা নিয়ে এখন নতুন করে গবেষণা শুরু হয়েছে। সমুদ্রের এত গভীরে কোনো প্রাণীর ভ্রুণাবস্থার সন্ধান পাওয়ার ঘটনা ইতিহাসে এই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *