লেটেস্ট নিউজ

প্রার্থী তালিকায় ব্রাত্য সংগঠকরা, বনগাঁয় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল মতুয়া নেতৃত্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশিত হতেই মতুয়া অধ্যুষিত বনগাঁয় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। মতুয়া মহলের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দল তাদের কেবল জনসভা ভরানোর কাজে ব্যবহার করলেও, মূল সংগঠনের কোনো নেতৃত্বকে প্রার্থী হিসেবে গুরুত্ব দেয়নি। এই বঞ্চনার প্রতিবাদে আগামী দিনে রাজনৈতিকভাবে একক পথে চলার এবং নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন মতুয়া নেতারা।

দীর্ঘদিন ধরেই মতুয়ারা দাবি জানিয়ে আসছিলেন যে, তাঁদের সার্বিক উন্নয়নে সংগঠনের ভেতর থেকে প্রতিনিধিদের প্রার্থী করা হোক। কিন্তু বনগাঁসহ বিভিন্ন কেন্দ্রে ঘোষিত তালিকায় কোনো পরিচিত মতুয়া সংগঠকের নাম না থাকায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের উভয় গোষ্ঠী। এমনকি ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরের প্রার্থীপদ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা, কারণ তাঁদের মতে তিনি সংগঠনের সক্রিয় অংশ নন।

শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুর—উভয় গোষ্ঠীর সাধারণ সম্পাদকরাই এই বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। তাঁদের দাবি, রাজনৈতিক দলগুলোকে সমর্থন জোগাতে গিয়ে মতুয়াদের নানা আইনি সমস্যায় পড়তে হলেও বিনিময়ে তাঁরা প্রাপ্য মর্যাদা পাননি। সংগঠনের নেতাদের মতে, মতুয়ারা ক্ষমতায় এলে রাজনৈতিক দলগুলো অপ্রিয় প্রশ্নের মুখে পড়বে, সেই ভয় থেকেই যোগ্য সংগঠকদের পরিকল্পিতভাবে সরিয়ে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *