প্রেমদিবসে কাকিমা ও ভাইপোর পরকীয়া হাতেনাতে ধরলেন স্বামী – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : উত্তরপ্রদেশের গোঘাট থানার টিকরি গ্রামে প্রেমদিবসের দিনে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। দীর্ঘ আট বছরের বিবাহিত জীবনের পর দুই সন্তানের জননী পূজা নিজের ভাসুরের ছেলের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হন। দীর্ঘদিনের এই গোপন সম্পর্ক ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের দাবি, পূজা ও তাঁর ভাইপো নির্জন স্থানে প্রায়ই দেখা করতেন, যা এতদিন পরিবারের সদস্যদের অগোচরেই ছিল।
ঘটনার দিন এক নির্জন স্থানে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন পূজার শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পূজার স্বামী পঙ্কজ। সেখানে সকলের সামনেই পূজা নিজের ভাইপোর প্রতি ভালোবাসার কথা অকপটে স্বীকার করে নেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালে স্থানীয়রা পূজাকে দোষারোপ করতে শুরু করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে চরম উত্তেজনার মাঝেও পঙ্কজ ধৈর্যের পরিচয় দিয়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেন।
পঙ্কজ নিজে উদ্যোগী হয়ে স্ত্রী ও ভাইপোকে নিয়ে স্থানীয় থানায় হাজির হন। সেখানে উভয় পরিবারের সম্মতিতে এবং গ্রামবাসীর উপস্থিতিতে পূজা ও তাঁর ভাইপোর বিয়ের আয়োজন করা হয়। থানার ভেতরেই তাঁরা একে অপরকে মালা পরিয়ে দেন এবং সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। পঙ্কজ নিজে দাঁড়িয়ে থেকে তাঁর স্ত্রীর এই পুনবর্িবাহ সম্পন্ন করান।
থানা চত্বরে এই ধরণের বিয়ে হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুই পরিবারের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এই প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রেমদিবসের এই অদ্ভুত পরিণতির খবর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

