লেটেস্ট নিউজ

প্রেমিকার চেয়েও প্রিয় স্কুটার! সওয়ারি সমেত গাড়ি ক্রেনে তুলল পুলিশ, তোলপাড় নেটদুনিয়া

পুনের এক ব্যস্ত বাজারে ‘নো পার্কিং’ জোনে রাখা স্কুটার সওয়াড়ি সমেত ক্রেনে তুলে নিল ট্রাফিক পুলিশ। নিয়ম ভাঙায় পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করতে গেলে মালিক বাধা দেন এবং প্রতিবাদ জানাতে জেদ করে স্কুটারের ওপর বসে পড়েন। সাধারণত চালককে নামানোর চেষ্টা করা হলেও, এক্ষেত্রে পুলিশ ব্যক্তিটিকে বসিয়ে রেখেই স্কুটারটি শূন্যে ঝুলিয়ে দেয়।

সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে শোরগোল শুরু হয়। নেটিজেনরা মজার ছলে চালকের গাড়িপ্রেমকে ‘আসল ভালোবাসা’ বললেও, চলন্ত ক্রেনে মানুষকে এভাবে ঝোলানোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাফিক পুলিশের দাবি, অবৈধ পার্কিং রুখতে তারা এমন কড়া অবস্থান নিতে বাধ্য হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *