প্রেম করলেই ৩১ হাজার, বিয়েতে মিলবে ২৫ লক্ষ! বিলুপ্তির ভয়ে দু’হাতে টাকা বিলোচ্ছে কোন দেশ? – এবেলা
এবেলা ডেস্কঃ
জন্মহারের রেকর্ড পতন রুখতে এক অভিনব পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে ও সন্তানধারণে অনীহা এতটাই বেড়েছে যে, জনসংখ্যা স্থিতিশীল রাখতে সরকার এখন প্রেমের জন্য নগদ অর্থ ও বিয়ের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে। জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয়, কর্মক্ষেত্রে অত্যধিক চাপ এবং লিঙ্গবৈষম্যের কারণে অনেক তরুণ-তরুণীই এখন একা থাকাকে প্রধান্য দিচ্ছেন, যা দেশটির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান প্রজনন হার (০.৭২) না বাড়লে ২১০০ সাল নাগাদ দেশটির জনসংখ্যা বর্তমানে তুলনায় এক-তৃতীয়াংশে নেমে আসবে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে সরকার কেবল আর্থিক উৎসাহই নয়, বরং আবাসন ও সন্তান লালনপালনেও বিশেষ সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার এই সংকট এখন বিশ্বব্যাপী উন্নত দেশগুলোর জন্য এক সতর্কবার্তা হিসেবে দেখা দিয়েছে, যেখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে রীতিমতো লড়াই করতে হচ্ছে প্রশাসনকে।

