লেটেস্ট নিউজ

প্লাম্বার ছাড়াই জলের ট্যাঙ্ক ও সিঙ্ক পরিষ্কার করার জাদুকরী উপায় – এবেলা

এবেলা ডেস্কঃ

বাড়ির জলের ট্যাঙ্ক বা রান্নাঘরের সিঙ্কের জেদি দাগ ও ময়লা পরিষ্কার করা এখন আরও সহজ। প্লাম্বার বা টেকনিশিয়ানের পিছনে বাড়তি টাকা খরচ না করে ঘরোয়া পদ্ধতিতেই এই সমস্যার সমাধান সম্ভব। ৩-৪ বালতি জলে সামান্য হাইড্রোজেন পারঅক্সাইড ও ব্লিচিং পাউডার মিশিয়ে ট্যাঙ্কে ঢেলে দিন। কিছুক্ষণ পর সমস্ত কল খুলে দিলে পাইপের ভেতর জমে থাকা ময়লা ও দুর্গন্ধ নিমেষেই দূর হবে।

এছাড়া নোংরা বেসিন বা সিঙ্ক পরিষ্কারে ডিমের খোসা গুঁড়ো, লবণ ও গরম জল বা বেকিং সোডা ও ভিনেগারের মিশ্রণ ম্যাজিকের মতো কাজ করে। এই মিশ্রণগুলো পাইপে ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করে গরম জল ঢাললে জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার হয়ে যায়। এই সহজ ও সাশ্রয়ী কৌশলে আপনি কোনো শারীরিক পরিশ্রম ছাড়াই আপনার বাড়ির জলের ট্যাঙ্ক ও সিঙ্ক রাখতে পারেন একদম নতুনের মতো ঝকঝকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *