লেটেস্ট নিউজ

প্লাস্টিকের কাপে চা: অজান্তেই শরীরে ঢুকছে বিষ! – এবেলা

এবেলা ডেস্কঃ

প্লাস্টিকের বা প্রলেপযুক্ত কাগজের কাপে গরম চা পান স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। গবেষণায় দেখা গেছে, গরম পানীয়ের সংস্পর্শে প্লাস্টিক থেকে বিষাক্ত বিসফেনল-এ এবং হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক চায়ে মিশে যায়। মাত্র ১৫ মিনিটে প্রায় ২৫,০০০ প্লাস্টিক কণা শরীরে প্রবেশ করে ক্যানসার, কিডনির রোগ ও হরমোনের মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি করতে পারে।

এই অভ্যাস পুরুষ ও নারীদের প্রজনন ক্ষমতা হ্রাসের পাশাপাশি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা প্লাস্টিক বর্জন করে মাটির ভাঁড়, কাঁচ বা সিরামিকের কাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। সুস্থ থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *