লেটেস্ট নিউজ

প্লেব্যাক ছাড়ছেন অরিজিৎ? সংগীত দুনিয়ায় তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক ঘোষণায় অরিজিৎ সিংহ জানান, তিনি আর চলচ্চিত্রের নেপথ্য গায়ক হিসেবে কাজ করবেন না। তবে সংগীতের আঙিনা থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না এই জনপ্রিয় শিল্পী। নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে একজন সাধারণ সংগীতকর্মী হিসেবে নিজের সৃজনশীল কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

জনপ্রিয় এই গায়কের এমন আকস্মিক সিদ্ধান্তে ভক্তমহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিষয়ে অরিজিতের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, ছেলের এমন সিদ্ধান্ত বা ঘোষণার বিষয়ে তাঁর কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *