প্লেব্যাক ছাড়ছেন অরিজিৎ! সঙ্গীত জগতের মহাতারকার বড় ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউডের প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ না করার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দীর্ঘদিনের ভাবনা থেকেই এই সাহসী পদক্ষেপ নিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। মূলত একই জায়গায় স্থির না থেকে নতুন ধরনের সঙ্গীত এবং স্বাধীন সৃজনশীলতার পথে হাঁটতেই তাঁর এই সিদ্ধান্ত।
তবে গান গাওয়া বা সুর করা একেবারে বন্ধ করছেন না তিনি। অরিজিৎ স্পষ্ট করেছেন, সিনেমার প্লেব্যাক ছাড়লেও তিনি নিয়মিত অরিজিনাল গান এবং লাইভ পারফর্মে থাকবেন। বর্তমান প্রজন্মের নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া এবং নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করাই তাঁর আগামীর মূল লক্ষ্য।

