লেটেস্ট নিউজ

প্লেব্যাক ছেড়ে এবার শিবের আরাধনায় মগ্ন হলেন অরিজিৎ সিং – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণার পর অরিজিৎ সিং তাঁর নতুন আধ্যাত্মিক যাত্রার সূচনা করলেন। মহাশিবরাত্রির প্রাক্কালে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া ভজন ‘ও শিব মেরে’, যা ইতিমদধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে। কুমার-এর লেখা ও মনদীপ পাঙ্ঘালের সুরে এই গানটি কোনও বড় প্রচারণা ছাড়াই ইউটিউবে লক্ষাধিক দর্শক জয় করেছে।

সঙ্গীতমহল মনে করছে, বাণিজ্যিক ধারার গান ছেড়ে অরিজিৎ এখন স্বাধীন ও ভক্তিভিমূলক সৃজনে বেশি মনোযোগী হতে চান। গত ২৭ জানুয়ারি অবসরের কথা জানালেও, নতুন এই ভজনটি তাঁর ভক্তদের মাঝে অন্যরকম উন্মাদনা তৈরি করেছে। শোমু শীল ও স্বস্তিক শুভমের যন্ত্রসঙ্গীত এবং সহযোগী শিল্পীদের কণ্ঠে গানটি এক গভীর আধ্যাত্মিক আবহ ফুটিয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *