লেটেস্ট নিউজ

ফাঁসিকাঠের মুখে বিক্ষোভকারীরা! ইরানকে ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি, পালটা তোপ তেহরানের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানে চলমান গণবিক্ষোভে আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের হুঙ্কার দমনে তিনি ‘ভয়ংকর কিছু’ ঘটার ইঙ্গিত দিয়েছেন। রয়টার্সের তথ্যমতে, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ১০ হাজারেরও বেশি মানুষ বর্তমানে কারাবন্দি।

ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি সরাসরি আক্রমণ চালিয়েছেন। তিনি ট্রাম্প এবং নেতানিয়াহুকেই দেশের বর্তমান অশান্তি ও প্রাণহানির জন্য দায়ী করে খুনি হিসেবে আখ্যা দেন। কট্টরপন্থী শাসনের বিরুদ্ধে উত্তাল ইরানে সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়ায় পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *