ফিরে আসছে ঘরবন্দি দশা? বিশ্বজুড়ে তোলপাড় ফেলা এনার্জি লকডাউন আসলে কী – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের জেরে বিশ্বজুড়ে নতুন এক আতঙ্কের নাম ‘এনার্জি লকডাউন’। যদিও এটি কোভিডের মতো সরকারি কোনো ঘোষণা নয়, বরং ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি আলোচিত শব্দ। মূলত বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সাশ্রয় করতে বিভিন্ন দেশ যাতায়াত ও বিদ্যুৎ ব্যবহারে যে কড়া বিধিনিষেধ আরোপ করছে, তাকেই নেটিজেনরা এনার্জি লকডাউন বলছেন।
আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA) পরিস্থিতি সামাল দিতে ১০ দফার একটি নির্দেশিকা জারি করেছে। এতে যাতায়াত কমিয়ে বাড়ি থেকে কাজ করা, মহাসড়কে গাড়ির গতি কমানো এবং ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মূলত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী তেলের সরবরাহ আটকে যাওয়ায় এই চরম সংকট তৈরি হয়েছে।

