লেটেস্ট নিউজ

ফিলিপিন্সে ফেরিডুবি: সাড়ে তিনশ যাত্রী নিয়ে বিপত্তি, মৃত ১৫ – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ফিলিপিন্সে সোমবার ভোরে ৩৫০ জন যাত্রী ও ক্রু নিয়ে ‘এমভি ত্রিশা কার্স্টিন ৩’ নামক একটি ফেরি কারিগরি ত্রুটির কারণে ডুবে গেছে। জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের দিকে যাওয়ার পথে বাসিলান দ্বীপের কাছে মাঝরাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উপকূলরক্ষী বাহিনীর প্রচেষ্টায় ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকারীদের তথ্যমতে, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফেরিটিতে অতিরিক্ত যাত্রী ছিল না এবং আবহাওয়াও স্বাভাবিক ছিল বলে নিশ্চিত করেছে প্রশাসন। বর্তমানে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নৌবাহিনীর সহায়তায় নিখোঁজদের সন্ধানে এখনো তৎपर উদ্ধারকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *