লেটেস্ট নিউজ

ফিলিপিন্সে ভয়াবহ ফেরিডুবি: ৩৫০ যাত্রীর প্রাণ নিয়ে হাহাকার – এবেলা

এবেলা ডেস্কঃ

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ‘এম/ভি ত্রিশা কার্স্টিন ৩’ নামক একটি ফেরি ডুবে গেছে। সোমবার ভোররাতে বাসিলান প্রদেশের উপকূলের কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ও নৌবাহিনী এ পর্যন্ত ৩১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে ব্ল্যাক হক হেলিকপ্টার ও স্থানীয় নৌযান নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দ্বীপরাষ্ট্রটিতে অতিরিক্ত যাত্রী এবং পুরনো জাহাজ ব্যবহারের কারণে প্রায়ই এমন প্রাণহানির ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *