লেটেস্ট নিউজ

ফিল সল্টকে বাদ দিয়েই পোস্ট দিনেশ কার্তিকের, আরসিবি শিবিরে কি তবে বিবাদের ছায়া – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬-এর শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে শোরগোল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দলের জয়ে ফিল সল্টের অবিশ্বাস্য ফিল্ডিং ও ক্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ম্যাচ পরবর্তী সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে ব্রাত্য রাখলেন মেন্টর দিনেশ কার্তিক। কার্তিকের শেয়ার করা কোলাজে ফিল সল্টের কোনো ছবি না থাকায় খোদ সল্টই মজাদার কিন্তু খোঁচা দেওয়া মন্তব্য করে বসেন। সল্ট লেখেন, “ক্যাচ ধরার মাস্টারমাইন্ডকেই উপেক্ষা? এটা লজ্জার!” যদিও পরে কার্তিক সল্টের এক হাতের দুর্দান্ত ক্যাচটির প্রশংসা করেছেন, তবে সল্টের এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। এর মাঝেই বিরাটের ঝোড়ো ব্যাটিং আর ডাফির বোলিংয়ে ২০২ রানের লক্ষ্য মাত্র ১৫.৪ ওভারেই পেরিয়ে যায় আরসিবি। মাঠের লড়াইয়ে জিতলেও কার্তিকের পোস্ট ঘিরে ড্রেসিংরুমের সমীকরণ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। আরসিবির পরবর্তী হাইভোল্টেজ লড়াই আগামী ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *