ফুলশয্যার রাতেই স্ত্রীর অদ্ভুত আবদার, আর তারপর যা ঘটল জানলে চমকে উঠবেন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজস্থানের আজমেরের কমলা বাউড়ি এলাকার বাসিন্দা প্রমোদ কুমার এক বিশাল প্রতারণা চক্রের শিকার হয়েছেন। বেশি বয়স হওয়ার কারণে বিয়ে না হওয়ায় মনীষা নামে এক দালালের মাধ্যমে উত্তরপ্রদেশের চাঁদনীকে বিয়ে করেন তিনি। বিয়ের জন্য দালালকে এক লক্ষ আশি হাজার টাকা দিতে হয়েছিল এবং আর্য সমাজ মন্দিরে তাদের বিবাহ সম্পন্ন হয়।
বিয়ের প্রথম রাতে পেটে ব্যথার অজুহাত দিলেও পরদিন আজমের শরিফ দরগায় মানত করতে যাওয়ার আবদার করে চাঁদনী। প্রমোদ তাকে নিয়ে দরগায় পৌঁছামাত্রই সুযোগ বুঝে চম্পট দেয় কনে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে প্রমোদ গঞ্জ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত দালাল ও পলাতক কনের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

