স্পোর্টস

ফেডেরার ম্যাজিক: অবসরের চার বছর পরেও দু’মিনিটে শেষ সাড়ে চার হাজার টিকিট!

টেনিস কোর্ট থেকে বিদায় নিলেও রজার ফেডেরারের জনপ্রিয়তা যে বিন্দুমাত্র কমেনি, তার প্রমাণ মিলল ফের। ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে কিংবদন্তি এই তারকার অন্তর্ভুক্তি অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন উন্মাদনা। আগামী ২৯ আগস্ট নিউপোর্টে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের জন্য বরাদ্দ সাড়ে চার হাজার টিকিট বিক্রি শুরু হতেই মাত্র ১২০ সেকেন্ডে সব শেষ হয়ে যায়।

আয়োজকরা জানান, মূল অনুষ্ঠানের ৯০০টি আসনের পাশাপাশি ৩৬০০ আসনের স্টেডিয়ামে ‘ওয়াচ পার্টি’-র ব্যবস্থাও করা হয়েছিল। তবুও চাহিদার চাপে মুহূর্তেই সব টিকিট নিঃশেষ হয়ে যাওয়ায় অবাক টেনিস বিশ্ব। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরারের শৈল্পিক টেনিস এবং ব্যক্তিত্ব আজও ভক্তদের হৃদয়ে অমলিন। টিকিট বিক্রির এই রেকর্ডই প্রমাণ করে যে, অবসরের পরেও টেনিসের আসল ‘বক্স অফিস রাজা’ তিনিই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *