লেটেস্ট নিউজ

ফেব্রুয়ারিতেই বিদায় নিচ্ছে শীত? আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস! – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মূলত উত্তর-পশ্চিমের শুষ্ক হাওয়ার কারণে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকাল ও রাতে হালকা শীতের আমেজ বজায় থাকবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে রোদের তেজ বাড়ার সাথে সাথে গরম অনুভূত হবে বলে জানানো হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রাও বাড়বে, যা শীত বিদায়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আপাতত নতুন কোনো নিম্নচাপ বা ঝঞ্ঝার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *