ফেব্রুয়ারিতেই সূর্যের মেগা গোচর! শনির রাশিতে গিয়ে ভাগ্য বদলাবে এই ৩ রাশির – এবেলা
এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা সূর্যের রাশি পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আগামী ১৩ ফেব্রুয়ারি সূর্যদেব শনির ঘর কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। শক্তির উৎস সূর্যের এই চলন ১২টি রাশির উপরেই প্রভাব ফেলবে, তবে তিন রাশির জাতকদের জন্য খুলে যাবে সাফল্যের দুয়ার। সম্মান, প্রতিপত্তি এবং আর্থিক উন্নতির যোগ রয়েছে এই তালিকায়।
মেষ রাশি
সূর্যের এই গোচর মেষ রাশির জাতকদের আয়ের নতুন পথ খুলে দেবে। আপনার সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি শেয়ার বাজার বা অন্য কোনো বিনিয়োগ থেকে মোটা টাকা লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব যেমন আসতে পারে, তেমনই আয়ের নতুন উৎস আপনার আর্থিক ভিতকে আরও মজবুত করবে। দীর্ঘদিনের অপূর্ণ কোনো ইচ্ছা এই সময়ে পূরণ হতে পারে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই মাসটি স্বস্তির খবর নিয়ে আসছে। বিশেষ করে সন্তানদের শিক্ষা বা ক্যারিয়ার নিয়ে কোনো ভালো খবর পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে গিয়ে সম্পর্কে ফিরবে মাধুর্য। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য সময়টি স্থিতিশীল। আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার রাশিতে।
মকর রাশি
মকর রাশির জাতকদের আটকে থাকা কাজগুলো এবার গতি পাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের ধরণ ও পরিশ্রম উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে, যা সামাজিক সম্মান বৃদ্ধি করবে। আপনার বাকপটুতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে। আর্থিক টানাপোড়েন কমে গিয়ে আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে।

