ফেব্রুয়ারিতে চার গ্রহের মিলন: রাজযোগে ভাগ্য খুলছে ৩ রাশির! – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের ফেব্রুয়ারি মাস জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে কুম্ভ রাশিতে বুধ, শুক্র, সূর্য এবং মঙ্গলের মহামিলন ঘটতে চলেছে। ৩ ফেব্রুয়ারি বুধ, ৬ ফেব্রুয়ারি শুক্র, ১৩ ফেব্রুয়ারি সূর্য এবং ২৩ ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করায় তৈরি হবে শক্তিশালী ‘চতুর্গ্রহী যোগ’। এর পাশাপাশি লক্ষ্মী নারায়ণ, শুক্রাদিত্য ও বুধাদিত্য রাজযোগের প্রভাবে তিন রাশির জাতকদের জীবনে আসতে চলেছে সাফল্যের জোয়ার।
কাদের ভাগ্যবদল হচ্ছে এই মাসে?
মেষ রাশি:
ফেব্রুয়ারি মাসটি মেষ রাশির জন্য আর্থিকভাবে অত্যন্ত শুভ। আয়ের নতুন উৎস তৈরি হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য এটি সেরা সময়। পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা লাভের যোগ রয়েছে। ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রেও মিলবে সাফল্য।
কন্যা রাশি:
কন্যা রাশির জাতকদের দীর্ঘদিনের অমীমাংসিত আইনি সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে; বিশেষ করে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তারা ভালো প্রস্তাব পাবেন। হঠাৎ কোনো সূত্র থেকে ধনপ্রাপ্তির যোগ রয়েছে, যা আপনার আর্থিক স্থিতি বদলে দেবে।
কুম্ভ রাশি:
নিজ রাশিতেই চার গ্রহের উপস্থিতিতে কুম্ভ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছাগুলো এই মাসে পূরণ হতে পারে। পারিবারিক ও দাম্পত্য সম্পর্কে আসবে মাধুর্য।

