ফেব্রুয়ারিতে বুধের ‘ট্রিপল ধামাকা’: ৩ রাশির ভাগ্যে রাজযোগ, খুলবে উন্নতির দুয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্রে বুদ্ধি, ব্যবসা ও বাণীর কারক গ্রহ বুধ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বড়সড় ভেলকি দেখাতে চলেছে। এই এক মাসে বুধ তার অবস্থান তিনবার পরিবর্তন করবে—একবার রাশি পরিবর্তন এবং দুবার নক্ষত্র গোচর। ৩ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এরপর ৭ ও ১৫ ফেব্রুয়ারি যথাক্রমে শতভিষা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পা রাখবে সে। বুধের এই ত্র্যহস্পর্শে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তিন রাশির।
বৃষ রাশি: ব্যবসায় বাজিমাত ও পদোন্নতি
বৃষ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারির এই গোচর অত্যন্ত শুভ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের মুনাফা একলাফে অনেকটা বেড়ে যেতে পারে। সঠিক পরিকল্পনা ও নেতৃত্বের গুণে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ায় সঞ্চয় বাড়বে।
ধনু রাশি: কঠোর পরিশ্রমের ফল ও সুস্বাস্থ্য
ধনু রাশির জাতকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। ফেব্রুয়ারি মাসে আপনার ভাগ্যের জট খুলে যাবে। অতীতে করা কঠোর পরিশ্রমের সুফল পেতে শুরু করবেন। আটকে থাকা সরকারি বা ব্যক্তিগত কাজ দ্রুত শেষ হবে। পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
মকর রাশি: বকেয়া টাকা আদায় ও প্রেমের জোয়ার
মকর রাশির জাতকদের জন্য এই সময়টি আক্ষরিক অর্থেই ‘গোল্ডেন টাইম’। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সফলভাবে সম্পন্ন হবে। যারা পাওনা টাকা নিয়ে চিন্তায় ছিলেন, তারা বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। আর্থিক সচ্ছলতার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখের হাওয়া বইবে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে এবং প্রেম জীবনে ঘনিষ্ঠতা বাড়বে।
