ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, বহু হতাহতের আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ‘শৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবোঝাই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারে ঢাকা থেকে অতিরিক্ত ডুবুরি দল পাঠানো হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার তৎপরতা শুরু হলেও হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বহু মানুষ এখনও নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা জানতে অনুসন্ধান চালাচ্ছে প্রশাসন।
অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নকশালবাড়ির সভা থেকে তিনি দাবি করেন, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে তিনি সাধারণ মানুষের ভোগান্তি ও কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।

