ফের কাঁপছে বাংলা: দার্জিলিঙের পরেই শীতলতম কল্যাণী! – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ফের জাঁকিয়ে বসছে শীত। মাঘের শুরুতে তাপমাত্রা বাড়লেও সরস্বতী পুজোর পর থেকেই পারদ নিম্নমুখী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিঙের পরেই ৯.৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে রাজ্যের দ্বিতীয় শীতলতম স্থান নদিয়ার কল্যাণী।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমার আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বজায় থাকবে শীতের আমেজ।

