লেটেস্ট নিউজ

ফের দুর্যোগের ভ্রুকুটি! ধেয়ে আসছে কালবৈশাখী – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার রাতের তাণ্ডবের পর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকলেও স্বস্তির অবকাশ নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই ফের কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে মঙ্গলবার ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। এর ফলে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও সপ্তাহের শেষের দিকে ফের গরম বাড়ার পূর্বাভাস রয়েছে। ওড়িশা ও বাংলার উপকূলে উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *