ফেল করে চরম মার, গোবিন্দার সঙ্গে প্রেম করায় মেয়ের গালে গরম প্যান ছেঁকালেন মা! – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড সুপারস্টার গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা বরাবরই ঠোঁটকাটা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। সুনীতা জানান, ছোটবেলায় পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না তিনি। ক্লাস এইটে ফেল করার পর মায়ের কাছে প্রচণ্ড মার খেয়েছিলেন। তবে সবথেকে ভয়াবহ অভিজ্ঞতা হয় যখন তাঁর মা গোবিন্দার সঙ্গে প্রেমের কথা জানতে পারেন। রাগের মাথায় জ্বলন্ত উনুন থেকে গরম প্যান তুলে নিয়ে মেয়ের গালে চেপে ধরেছিলেন মা। সেই যন্ত্রণার স্মৃতি আজও অমলিন সুনীতার মনে।

