ফেসবুকে লিঙ্ক শেয়ার করতে এবার লাগবে টাকা বড় দুঃসংবাদ শোনালেন জুকারবার্গ
ফেসবুকে বিনামূল্যে আনলিমিটেড লিঙ্ক শেয়ার করার দিন কি তবে শেষ হতে চলেছে? সম্প্রতি মেটা কর্তৃপক্ষ একটি নতুন পরীক্ষার কথা জানিয়েছে যেখানে ব্যবহারকারীরা মাসে মাত্র দুটি লিঙ্ক বিনামূল্যে শেয়ার করতে পারবেন। এর বেশি লিঙ্ক পোস্ট করতে চাইলে নিতে হবে ‘মেটা ভেরিফাইড’ সাবস্ক্রিপশন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নির্দিষ্ট কিছু প্রফেশনাল মোড ব্যবহারকারীর ওপর এই কড়াকড়ি শুরু হয়েছে যার মাসিক খরচ পড়বে প্রায় ৯.৯৯ পাউন্ড।
মেটার এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো বিপাকে পড়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, বিজ্ঞাপনের পাশাপাশি এখন সাধারণ ফিচারগুলোকে প্রিমিয়াম করে সরাসরি আয়ের পথ খুঁজছে ফেসবুক। আপাতত সংবাদমাধ্যমগুলো এই নিয়মের বাইরে থাকলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য ভবিষ্যতে এই নিয়ম বাধ্যতামূলক হবে কি না তা নিয়ে বাড়ছে উদ্বেগ। মেটার এই বাণিজ্যিক কৌশল বিশ্বজুড়ে ফেসবুকের জনপ্রিয়তায় বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

