লেটেস্ট নিউজ

ফেসবুক-ইনস্টাগ্রামে কি আপনার ছবি সুরক্ষিত? ডিপফেক রুখতে কেন্দ্রের কড়া অ্যাকশন! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: আপনি কি জানেন আপনার একটি সাধারণ ছবি বা ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হতে পারে? সাধারণ মানুষের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র। নতুন আইটি আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়াতে এখন থেকে কোনো ছবি বা ভিডিও এআই দিয়ে তৈরি হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। কোনো আপত্তিকর কনটেন্ট নজরে এলে মাত্র ৩ ঘণ্টার মধ্যে তা সরিয়ে ফেলতে বাধ্য থাকবে প্ল্যাটফর্মগুলো।

এই নিয়মের ফলে সাধারণ ব্যবহারকারীরা ইন্টারনেটে অনেক বেশি নিরাপদ থাকবেন। যদি কেউ আপনার ছবি ব্যবহার করে কোনো বিভ্রান্তিকর বা অশ্লীল ভিডিও তৈরি করে, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার অধিকার থাকবে আপনার। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে প্রতারণা ও সাইবার অপরাধের হাত থেকে সাধারণ মানুষ মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *