লেটেস্ট নিউজ

ফেসবুক পোস্ট দেখেই হাত-পা ঠান্ডা! ভয়ে সোজা থানায় গিয়ে কী বললেন স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ

বুলন্দশহরের দৌলতগড় গ্রামের রাজকুমার কয়েক বছর আগে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগেই থাকত। সম্প্রতি স্ত্রীর একটি ফেসবুক পোস্ট দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। গত বছর মিরাটের চাঞ্চল্যকর ‘নীল ড্রাম’ হত্যাকাণ্ডের (যেখানে খুনের পর দেহ ড্রামে লুকানো হয়েছিল) প্রসঙ্গ টেনে করা ওই পোস্ট দেখে রাজকুমারের মনে হয়, তাঁর প্রাণও সংকটে।

প্রাণভয়ে সোজা থানায় হাজির হয়ে পুলিশের কাছে আরজি জানান, “স্যর, এই স্ত্রীর হাত থেকে আমাকে বাঁচান!” পুলিশ বিষয়টি মীমাংসা কেন্দ্রে পাঠালে বেরিয়ে আসে অন্য তথ্য। রাজকুমারের দাবি, তাঁর স্ত্রী গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেম করছেন এবং তাঁর সাথেই থাকতে চান। শেষ পর্যন্ত পুলিশি মধ্যস্থতায় বিচ্ছেদ হয় এবং স্ত্রী প্রেমিকের সঙ্গে চলে যান। মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আতঙ্কিত ওই স্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *