লেটেস্ট নিউজ

ফ্যাটি লিভারের চিকিৎসায় ম্যাজিক দেখাবে গাঁজা, দাবি গবেষকদের – এবেলা

এবেলা ডেস্কঃ

মারণ নেশা হিসেবে পরিচিত হলেও গাঁজার ওষধি গুণ নিয়ে দীর্ঘকাল ধরেই চর্চা চলছে চিকিৎসাবিজ্ঞানে। সম্প্রতি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, গাঁজার বিশেষ দুটি উপাদান ফ্যাটি লিভারের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। ক্যানাবিডল (CBD) এবং ক্যানাবিজেরল (CBG) নামক এই উপাদানগুলি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই লিভারের জমে থাকা অতিরিক্ত চর্বি গলাতে সক্ষম।

গবেষণায় দেখা গেছে, মানুষের শরীরে থাকা ‘ক্যাথেপসিন’ নামক উৎসেচক কোষের বর্জ্য পরিষ্কার করে। লিভারের রোগে এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলেও গাঁজার ওই উপাদান দুটি পুনরায় ক্যাথেপসিনকে সক্রিয় করে তোলে। এর ফলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা দ্রুত হ্রাস পায়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি নেশার জন্য নয়, বরং নির্দিষ্ট ওষধি প্রক্রিয়ায় ব্যবহার করলে লিভার সুস্থ রাখা সম্ভব।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও ইতিপূর্বে গাঁজার ক্যানাবিনয়েডকে দীর্ঘমেয়াদী ব্যথা ও স্নায়ুর রোগে কার্যকরী বলে উল্লেখ করেছিলেন। বর্তমানে ইজরায়েলের এই গবেষণাটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, গবেষকরা অত্যন্ত আশাবাদী। তাঁদের মতে, গাঁজার ক্ষতিকর দিক বর্জন করে তা থেকে ওষুধ তৈরি করা গেলে লিভারের জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়ার নতুন দিশা মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *